• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

‘আসল বিএনপি’র গাড়িতে আগুন

bnp11453025641ঢাকা :  কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র সাংস্কৃতিক কর্মসূচি চলাকালে তাদের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুল হাসান নাসিম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দ্বিতীয়বারের মতো তার ‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে বাধা দেওয়া হলো। নাসিম জানান, রবিবার বিকেলে ‘আসল বিএনপি’র পূর্বঘোষিত সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে বিকেল পৌনে ৪টার দিকে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে পিকআপভ্যানযোগে একটি মিছিল বের করেন তারা। পরে ভ্যানটি নয়াপল্টনের আনন্দভবন কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পিকআপভ্যানটি থামিয়ে আগুন ধরিয়ে দেয়।  এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিম একটি সংবাদ সম্মেলন ডাকবেন বলেও জানান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিম একটি সংবাদ সম্মেলন ডাকবেন বলেও জানান। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ