সিসি নিউজ : মাত্র এক ঘণ্টার ব্যবধানে নিজেদের অবস্থান থেকে সরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নিল পার্টির সংসদীয় কমিটি।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে এরশাদ ঘোষিত দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও সদ্যঘোষিত মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে প্রত্যাখ্যান করে জাতীয় সংসদ ভবনে বিবৃতি দেয় দলটির সংসদীয় কমিটি।
জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে বেরিয়ে এসে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা এক ঘণ্টা আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখান থেকে সরে এসেছি। আমরা স্যারের (এরশাদ) সিদ্ধান্ত মেনে নিয়েছি।
একই সঙ্গে সংসদ ভবন থেকে বের হয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি আমার এই সিদ্ধান্তে আজীবন অটল থাকব।’