• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন

নাসিমসিরাজগঞ্জ : বিএনপিনেত্রী খালেদা জিয়াকে সরকারের উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী তিন বছর পর নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হবে।’

তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) মাথা ঠাণ্ডা রেখে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’

নিজ নির্বাচনী এলাকা কাজীপুরের চালিতাডাঙ্গা মহিলা কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বুধবার বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।

চালিতাডাঙ্গা মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, কলেজের বিদায়ী অধ্যক্ষ খোসলেহাজ উদ্দিন, বর্তমান অধ্যক্ষ ফজলুর রহমান ও শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফ উদ্দিন ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ