• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |

জাপা সরকারে বলে নৌকায় ভোট দেয় জনগণ

জিএম কাদেরসিসি ডেস্ক: জাতীয় পার্টিকে সরকারের অংশ মনে করায় পৌরসভা নির্বাচনে ‘লাঙল’ মার্কায় ভোট না দিয়ে জনগণ ‘নৌকা’ মার্কায় ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার সকালে বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি এম কাদের কো চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদার নতুন মহাসচিব হওয়ায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এই সংবর্ধনার আয়োজন করে।

জি এম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে জনসমর্থনহীন দলে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছিল। যার প্রমাণ সদস্য সমাপ্ত পৌরসভা নির্বাচন। জাপাকে সরকারের অংশ ভেবে মানুষ ‘লাঙল’ মার্কায় ভোট না দিয়ে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়েছে।

সরকারের উদ্দেশে করে তিনি বলেন, জাতীয় পার্টিকে যখন বিরোধী দলে স্থান দিয়েছেন তখন তাদের বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিন। তার দল সংসদকে কার্যকর করতে চায়, বিরোধী দল হিসেবে কাজ করতে চায়।

জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি বাদল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল খান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্রনায়ক সোহেল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ