• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা : শহরজুড়ে ভাংচুর

চাঁদপুরশরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরে বহুল প্রতিক্ষিত জেলা আওয়ামী লীগের সম্মেলন চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ও দলীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী সূচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জন প্রশাসন মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য ড. মউীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বীক্রম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক স্বররাষ্ট্রমন্ত্রী সাবেক মেজর রফিকুল ইসলাম বীর উত্তম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া এমপির সভপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীর পরিচালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি ইউসুফ গাজী,  আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, যুগ্ম  সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, সাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ (সাগর), সদস্য অ্যাড. রনজিত কুমার রায় চৌধুরী, শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, , জেলা যুবলীগের আহ্বায়ক  আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমানসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্থরের হাজার হাজার নেতাকর্মী। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হিসেবে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলালের নাম ঘোষণা করা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা পর শহরজুড়ে ভাংচুর

DSCN1282বুধবার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হওয়ার পর থেকে আ’লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করলেও হঠাৎ করে কাউন্সিল ছাড়াই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দ্রুত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেন। সভাস্থল ত্যাগ করার সাথে সাথেই মঞ্চের সামনে হট্টগোল ও বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। এছাড়াও চেয়ার ছোড়াছোড়ি করে ভাংচুর করে। এ সময় নেতা-কর্মীরা দ্রুত সমাবেশ স্থল ত্যাগ করেন।
এদিকে এ বিষয় নিয়ে শহরজুড়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা মারামারি, ভাংচুর। শহরের ষোলঘর এলাকা দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। অন্যদিকে শহরের কালিবাড়ি এলাকায় হকার্স মার্কেটেও ভাংচুর শুরু হয়ে সাময়িক ভাবে দোকানপাট বন্ধ হয়ে যায়। এ বিষয়গুলোকে কেন্দ্র করে আরো ব্যাপক হারে সংঘর্ষের আশংকায় জেলা শহরের মানুষদের মাঝে কিছুটা অজানা আতংক ছিলো। সকাল থেকে জেলা শহরের ভেতরে যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিলো।

হট্টগোলের কারনে সাংবাদিকদের মাটিতে বসে অবস্থান
DSCN1289একযুগ পর বুধবার চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শুরু হওয়ার পর থেকে আ’লীগের নেতাকর্মীরা মঞ্চের সামনে হট্টগোল শুরু করতে থাকে। সকলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও ছোটখাট হট্টগোল সৃষ্টি করে কিছু কর্মীরা।
এদিকে নেতা কর্মীরা সাংবাদিকদের বসার স্থানে আসলে জায়গা সংকুলানের কারনে সাংবাদিকরে মাটিতে বসেই  অবস্থান নেন। অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা মাটিতে বসেই অনুষ্ঠানের নিউজ সংগ্রহ করনে। এছাড়ও কিছু নেতা কর্মীরা সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ