• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |

এ্যানির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

এ্যানিঢাকা : নাশকতার মামলায় বিএনপি নেতা প্রাক্তন এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এবং ইউনুস খান জামিন আবেদনের ওপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

একই সঙ্গে কারাগারে তাকে ডিভিশন প্রদান এবং অসুস্থতার জন্য চিকিৎসার আবেদনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আদালত।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে পল্টন, মতিঝিল ও সূত্রাপুর থানায় দায়ের করা ৯টি মামলায় জামিন চান বিএনপির এই নেতা।

নাশকতা, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে এ্যানির বিরুদ্ধে ৯টি মামলা করা হয়।

আসামী পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেম আলম, জয়নুল আবেদীন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদ, মহিউদ্দিন চৌধুরী প্রমুখ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট সালমা হাই টুনি এবং তাছলিমা ইয়াসমিন দিপা জামিনের বিরোধীতা করে শুনানি করেন।

এ্যানির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, মামলা ৯টির মধ্যে পল্টন থানার ৭টি, মতিঝিল থানার ১টি এবং সূত্রাপুর থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে পল্টন থানার একটি মামলায় চার্জশিট দাখিল হয়েছে এবং অপর মামলাগুলো তদন্তাধীন। তদন্তাধীন মামলাগুলোর মধ্যে সূত্রাপুর থানার মামলাটি হত্যা মামলা।

প্রসঙ্গত, বিএনপির ডাকে অবরোধে গাড়ী ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনায় পল্টন এবং মতিঝিল থানার মামলাগুলো ২০১৫ সালে দায়ের করা হয়। অন্যদিকে সূত্রাপুর থানার মামলাটি ২০১৩ সালে দায়ের করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ