• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জাপা সরকারেই থাকবে: রওশন

রওশনঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবং তার অনুসারিরা সরকার থেকে দলকে বের করতে চাইলেও তাতে নারাজ তার স্ত্রী রওশন এরশাদ।

বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

দশম সংসদের দুই বছর পূর্তির আগের দিন তিনি এই সাক্ষাৎ করেন। প্রায় ১০ মিনিট শেখ হাসিনার কার্যালয়ে ছিলেন রওশন এরশাদ।

পরে সাংবাদিকরা জানতে চান, তার দল সরকার থেকে বেরিয়ে আসছে কি না? এক কথায় ‘না’ উত্তর দেন জাতীয় পার্টির এই প্রেসিডেয়াম সদস্য।

বিএনপিবিহীন দশম সংসদে বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টির তিনজন নেতা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন।

এর ফলে সংসদে কার্যকর বিরোধী দল নেই বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এরশাদও স্বীকার করেছেন, তাদের অবস্থান জনগণের কাছে স্পষ্ট নয়।

সাংবাদিকরা জাতীয় পার্টির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা হয়েছে কিনা জানতে চান। রওশন বলেন, ‘সেটা নিয়ে তার সঙ্গে কেন আলোচনা করব? ওটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’

এরশাদ তার ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টিতে তার উত্তরসূরি ঘোষণার পর থেকে দলটিতে অস্থিরতা চলছে। এর পাল্টায় রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার পর এরশাদ মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে সরিয়ে দেন।

এই দুই সিদ্ধান্ত নিয়ে রওশনের আপত্তি রয়েছে। নিজের আপত্তির বিষয়টি তিনি জানানোর পর তা প্রত্যাখ্যান করেছেন এরশাদ।

জিএম কাদেরকে মেনে নিয়েছেন কিনা- এ প্রশ্নে রওশন বলেন, ‘নতুন নেতৃত্ব আসতেই পারে। নতুন লোকজন আসতে পারে। এটা একটা নরমাল ঘটনা।’

এ সময় তিনি বলেন, ‘ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ