• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিয়ের নিমন্ত্রণে চট্টগ্রামে এরশাদ-রওশন

জাপাচট্টগ্রাম: দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও সাংসদ মেহজাবীন মোরশেদ দম্পতির ছেলের বিয়েতে যোগ দিতে চট্টগ্রামে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদ।

শুক্রবার সকাল ও বিকালে পৃথক বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

আলাদা ফ্লাইটে এলেও দলীয় প্রধান এরশাদ ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন দুজনকেই বিমানবন্দরে স্বাগত জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, যাকে সম্প্রতি দলের মহাসচিব পদ থেকে সরিয়েছেন এরশাদ।

বাবলু চট্টগ্রাম নগরীর কোতোয়ালি আসনের সাংসদ। দলে রওশনপন্থি হিসেবে পরিচিতি রয়েছে তার। এরশাদ ও রওশনকে বিমানবন্দর থেকে নগরীর পাঁচতারকা র‌্যাডিসন ব্লু হোটেলে নিয়ে আসেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম এবং নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব।

রাতে এই হোটেলেই মুরাদ ও মেহজাবীন দম্পতির ছেলে সামির সিকান্দরের বিয়ের অনুষ্ঠান হয়।

মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, ‘দুই জনই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। এখন আমি অনুষ্ঠানে, এর বেশি কিছু বলতে পারছি না।’

একই হোটেলে উঠলেও এরশাদ-রওশন পাশাপাশি কক্ষে অবস্থান করেন বলে দলের নেতা মোহাম্মদ ইয়াকুব জানান।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ তাজুল ইসলাম ও জিয়াউদ্দিন বাবলুও অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ