• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল

japa1451454232861সিসি নিউজ: বিরোধীনেতা রওশন এরশাদ ও তার অনুসারীদের বিরোধিতার মুখে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব করা এরশাদের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর বনানীস্থ এরশাদের কার্যালয়ে রোববার অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসে্ইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক বিরোধীনেতা ও তার অনুসারীরা বয়কট করলেও দলের প্রায় ২৩ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।

প্রেসিডিয়াম সভা শেষে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব যৌথভাবে প্রেস ব্রিফিং করেন।

দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, প্রেসিডিয়াম সভায় পার্টির চেয়ারম্যানের নেওয়া কো-চেয়ারম্যান ও মহাসচিবের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রেসিডিয়াম সভায় সবার সম্মতিতে আগামী ১৬ এপ্রিল দলের জাতীয় কাউন্সিল করার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তৃণমূলে পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে জাতীয় পার্টিকে সংগঠিত করার উপর গুরুত্বারূপ করা হয় বৈঠকে।

দলের কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। অনেকে দেশের বাইরে রয়েছেন, কেউ কেউ আসতে পারেননি। গ্রুপিংয়ের কারণে বৈঠকে আসতে পারেননি এ কথা ঠিক নয়।’

তিনি বলেন, সরকার থেকে বেরিয়ে আসার ব্যাপারে প্রেসিডিয়াম সদস্যরা সবাই একমত হয়েছেন। তবে এ ব্যাপারে পার্টির চেয়ারম্যান ও বিরোধীনেতা সিদ্ধান্ত নেবেন।

বনানী কার্যালয়ে বেলা পৌনে ১২টার দিকে এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠক শুরু হয়। বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, গোলাম হাবিব দুলাল, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এম এ সাত্তার, মাসুদ পারভেজ সোহেল রানা, গোলাম হাবিব দুলাল, সাহিদুর রহমান টেপা, মাসুদা রশীদ চৌধুরী, আবুল কাসেম, সাইফুদ্দিন আহমেদ মিলন, সোলায়মান আলম শেঠ, মীর আব্দুস সবুর আসুদ, সুনীল শুভরায়, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ