• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পুলিশ হতে ১০ লাখ লাগে: এরশাদ

134551_1মুন্সীগঞ্জ: সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন পুলিশ হতে হলে ১০ লাখ ও স্কুলশিক্ষক হতে ৫ লাখ টাকা লাগে। আমাদের সময় এমন দুর্নীতি ছিল না।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের সময় টাকা দিয়ে বিচার করিনি। যোগ্যতা দিয়ে বিচার করেছি। আমরা নয় বছর ক্ষমতায় ছিলাম। কোনো হত্যা করিনি, গুম করিনি।’

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে এরশাদ দাবি করেন, ‘কথা বলা যায় না, লেখা যায় না। গণতন্ত্র আজ নির্বাসিত। আমরা কেবল মুখেই গণতন্ত্রের কথা বলি। কার্যকর কোনো তন্ত্র নেই।’

তিনি আরো বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করিনি। আজ বিচার ব্যবস্থা কোথায় চলে গেছে! বিচার ব্যবস্থা নিয়ে প্রেস কনফারেন্স হয়। আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে! আমরা চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। মানুষ শান্তিতে থাকুক।’

জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান সম্পর্কে বলতে গিয়ে এরশাদ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে। পার্টিতে নতুন লোক আসবে। পার্টি আরো শক্তিশালী হবে। যারা আগে ছিলেন সিনিয়র নেতা, তারাও থাকবেন। তারা পার্টির উপদেষ্টা হয়ে থাকবেন।’

মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক এ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য শেখ মো. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলমগীর শিকদার, লিয়াকত হোসেন, গোলাম মোহাম্মদ ও জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবদুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ