• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কোটি টাকায় বিক্রি চেয়ারম্যান পদের টিকেট

হাফিজঢাকা: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ৩০ লাখ থেকে ১ কোটি টাকায় আওয়ামী লীগ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন যেমন হয়েছে ঠিক তেমনিই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আ.লীগ তাদের প্রার্থীদের বলছে, কাউকে ভোট দিতে হবে না। আপনারা ৩০ থেকে ১ কোটি টাকা দিন। তাহলেই আপনারা চেয়ারম্যান হবেন।

বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার চাচ্ছে বেগম জিয়াকে কারাগারে আটক করতে। কিন্তু খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। আর তখন বাংলাদেশ আফগানিস্তান ও ইরাকের মত অবস্থা হবে।

বিএনপির এই নেতা বলেন, যে নেত্রীর স্বামী এই দেশকে নেতৃত্ব দিয়ে পাকিস্থানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করল তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিচ্ছে যারা মুক্তিযুদ্ধের ধারে-কাছে যাইনি। যারা পাকিস্তানিদের নিকট থেকে ভাতা খেয়েছেন তারা মামলা করছে এটা দুঃজনক।

ক্ষমতাসীনরা বিএনপিকে পাকিস্তানপন্থী রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই পানি সম্পদমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এক দুর্বিসহ সময় অতিক্রম করছে। একদল অনির্বাচিত কর্তৃত্ববাদী দূর্বৃত্ত জনগণের উপর চাপিয়ে বসেছে।

এসময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,‘কাউন্সিলের পর রাজপথে নেমে জনগণের ভোটাধিকার ফিরেয়ে দেয়া হবে।’

‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহার কর’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইশতিয়াক আজিজ উলফাত। বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ