• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জেলা কাউন্সিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

বিএনপিঢাকা: আসন্ন পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নিবার্চনের কারণে সারাদেশে জেলা কাউন্সিল ও দল পুর্নগঠনের কাজ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে মৌখিকভাবে জেলা পর্যায়ের নেতাদেরকে বিষয়টি জানানো হয়েছে। এবাদে দলের নিদের্শনা জানিয়ে দপ্তর থেকে চিঠি পাঠানো হবে। দলটির দায়িত্বশীল সুত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল করার লক্ষ্যে দলটি সারাদেশে তাদের কমিটিগুলো পুর্নগঠন ও প্রায় ২৫টির মত সাংগঠনিক জেলায় সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিলো। এর মধ্যে নিবার্চন কমিশন ২০ টি পৌরসভাসহ সারাদেশে ইউপি নিবার্চনের তারিখ ঘোষনার কারণে বিএনপির সাংগঠনিক কাজ বাধাগ্রস্থ হয়ে পড়েছে।

ফলে একদিকে ইউপি নির্বাচনে দল মনোনিত চেয়ারম্যান প্রার্থী বাছাই অন্যদিকে দল পুর্নগঠন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে না। একারণে দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপির পক্ষ থেকে প্রাথীর পক্ষে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে। ফলে তিনিসহ দলের সাংগঠনিক বিষয়ে যেসব নেতা তৃণমুলের সাংগঠনিক কার্যক্রম দেখভাল করছিলেন তাদের ওপর এখন ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই ও চূড়ান্ত করার দায়িত্ব দেওয়ার পর দলীয় ভাবে আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর থেকে মো. শাহজাহান বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তার কার্যক্রম শুরু করেছেন। ইতিমধ্যে সারাদেশ থেকে স্থানীয় বিএনপির সুপারিশ নিয়ে ইউপি চেয়ারম্যান পদে দলের চূড়ান্ত মনোনয়নের আশায় গুলশান কার্যলয়ে আসতে শুরু করেছেন। কেন্দ্র নির্দেশিত স্থানীয় বিএনপি সুপারিশ নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন বোর্ডে তাদের কাগজ পত্র জমা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ