ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার রাত ১ টা ২৫ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী।
এসমময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এরপর ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।