• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

৭০টিতে বিএনপির প্রার্থী নেই

ধানের শীষঢাকা: নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমানের তথ্য অনুযায়ী, ৭০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই।

ইউপি ভোট পরিচালনার দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান রোববার বলেছিলেন, ৭১৮টিতে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হবেন বিএনপি নেতারা। বাকি ২০টি শরিক দলগুলোকে ছেড়ে দিচ্ছে তারা।

২০টি জোটের শরিককে ছেড়ে দেওয়ার পরও অন্তত ৫০টি ইউনিয়নে প্রার্থী নেই বিএনপির।

মঙ্গলবার সকালেই বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শতাধিক ইউনিয়নে আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে এবং তাদের জমা না দেওয়ার ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এখনো পুরো তথ্য আমাদের কাছে আসেনি।’

এই অভিযোগের প্রতিক্রিয়ায় ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঢালাও অভিযোগ নয়, স্পেসিফিক অভিযোগ দিতে হবে; কখন, কে, কোথায় এটি করেছে, তা জানাতে হবে। তখন আমরা ব্যবস্থা নেব।’

‘অদৃশ্য ব্যক্তির’ বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া কঠিন বলে মন্তব্য করেন বিএনপির সমালোচনায় থাকা ইসির সচিব।

ইসি কর্মকর্তারা জানান, কোথাও কাউকে বাধা দেওয়া ও মনোনয়নপত্র জমা না দেওয়ার এমন অভিযোগ এখনও কমিশনে আসেনি।

বিএনপির অভিযোগের বিষয়ে ইসির উপ সচিব রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘যেসব অভিযোগ সোমবার পর্যন্ত এসেছিল, সেসব ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বিএনপির এমন ঢালাও কোনো অভিযোগ আমাদের হাতে আসেনি।’

যেসব ইউপিতে বিএনপির প্রার্থী নেই- ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি; পিরোজপুর জেলার ভান্ডারিয়ার তেলিখালী; বাগেরহাট জেলার মংলার বুড়িরডাঙ্গা, কাড়াপাড়া, কচুয়ার ধোপাখালী, গজালিয়া, কচুয়া, রাড়ীপাড়া, রামপালের গৌরন্বা, রাজনগর; বরগুনা জেলার বদরখালী, ফুলঝুরি, কেউড়াবুনিয়া, আমতলীর কুকুয়া;

লক্ষীপুর জেলার রামগতির চরপোড়াগা; শেরপুর জেলার নালিতাবাড়ীর বাঘবেড়, সাতক্ষীরা জেলার দেবহাটার কুলিয়া, কালীগঞ্জের চম্পাফুল, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, বৈকারী, কলারোয়ার দেয়াড়া, জুগীখালী, কেরালকাতা;

খুলনা জেলার দাকোপের লাউডোব, কৈলাশগঞ্জ, কামারখোলা, তিলডাঙ্গা, তেরখাদার সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা; গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি, ডুমুরিয়া, গোপালপুর, কুশলী, পাটগাতী; যশোর জেলার মনিরামপুরের হরিহরনগর; ঢাকা জেলার দোহারের নয়াবাড়ী; নেত্রকোণা জেলার খালিয়াজুরীর গাজীপুর; নোয়াখালী জেলার হাতিয়ার চরঈশ্বর, চরকিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ