• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙালেন এরশাদ

1422-700x336ঢাকা: “বাবা-মায়ের পরে শিক্ষকদের স্থান, তারা রাস্তায় অবস্থান করছেন। অথচ কেউ দেখার নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো মা, আপনার সন্তানদের দাবি মেনে নিন।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ শিক্ষক ঐক্য প‌রিষদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

এ সময় পানি পান করিয়ে শিক্ষকদের অনশন ভাঙান এরশাদ।

এরশাদ বলেন, “২০১১ সালের ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের ফলে ৫ বছর বিনাবেতনে থেকে এই শিক্ষকরা কিভাবে এতোদিন বেঁচে আছেন এটাই প্রশ্ন। শিক্ষকরা আমাদের মানুষ করে, আর এই শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। তাই শিক্ষকদের এই দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা অনশন প্রত্যাহার করে ঘরে ফিরে যান। শিক্ষামন্ত্রী দেশের বাইরে থাকায় আমি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। আশা করি সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা নেবেন।”

এর আগে, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছিলে সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ