• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সরকার আমও খেয়েছে, আঁটিও খেয়েছে

এরশাদজামালপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আম খেয়েছে, আঁটিও চুষে খেয়েছে। তারা দেশে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছেন। দেশে একের পর এক হত্যা খুন, অপরহণ বেড়েই চলেছে। পুলিশ দিয়ে এ সরকার ক্ষমতায় টিকে আছে।

রবিবার দুপুরে জামালপুর পাবলিক হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, গত কয়েক দিন আগে চার শিশুর লাশ উদ্ধার হয়েছে। পত্রিকায় দেখলাম আজও দুইটি শিশুর লাশ পাওয়া গেছে। এ সরকারের হাতে আজ কেউ নিরাপদ নয়। আমরা এই সরকারের সকল প্রভাব থেকে মুক্তি পেতে চাই।

জাতীয় পার্টি আগামীতে ৩০০ আসনে নির্বাচন করবে। ঘুমন্ত জাতীয় পার্টি আজ জেগে উঠেছে মন্তব্য করে এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ১৫১টি আসন নিয়ে ক্ষমতায় যেতে চাই। এজন্য এখন থেকেই জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে প্রস্তুত থেকে মাঠে কাজ করতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনের ফলাফল কি হবে তা আমরা জানি। তবে এর মধ্যে থেকেই আমাদের নির্বাচনে যেতে হবে।

জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম, ফয়সাল চিশতী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তরুণ বসু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম সফি, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠানে এম এ সাত্তারকে সভাপতি, ইকবাল এহসানকে সাধারণ সম্পাদক ও জাকির ইসলাম খানকে সাংগঠনিক সম্পাদক করে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন এইচ এম এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ