ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি অংশে রয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুব গবেষণা কেন্দ্রের তত্বাবধানে পরিচালিত ‘যুব জাগরণ’ স্টল।
চার বছর ধরে যুবলীগ বইমেলায় স্টল দিচ্ছে। এখানে যুবলীগের নিজস্ব প্রকাশনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার লেখা বই রাখা হয়েছে।
বইমেলার শেষ দিনে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর প্রকাশ করা প্রায় ৪০০ প্রকাশনাসহ শেষ দিনে উল্লেখযোগ্য বই পাওয়া যাচ্ছে। সেগুলো হলো, বাঙালির হৃদয়ের ফ্রেমে জাতির পিতা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অর্থনৈতিক মুক্তির সংগ্রাম, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরিবর্তনের ডাক, শেখ হাসিনার জীবন ও সংগ্রাম- গণজাগরণের কাব্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, তোমরা যারা শিবির কর, জাতিসংঘে চার দশক বিশ্বের চোখে বাংলাদেশ, ‘গণ’ পুড়িয়ে ‘তন্ত্র’ দিয়ে কি করবেন ম্যাডাম?।
এছাড়াও রয়েছে, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর লেখা ‘জনগণের ক্ষমতায়ন বিশ্ব শান্তির নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইটি। এ স্টলে পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, শেখ হাসিনার রচনা সমগ্র- (১), শেখ হাসিনার রচনা সমগ্র (২), নিঃসঙ্গ কারাগারে শেখ হাসিনার ৩৬১ দিন, আমরা জনগণের কথা বলতে এসেছি, সহে না মানবতার অবমাননা, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি- সজীব ওয়াজেদ জয়, বিপন্ন গণতন্ত্র লাঞ্চিত মানবতা, দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, Democracy poverty elimination and peace, people and democracy, the quest for vision 2021, living in tears.
বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পোস্টার, তাদের ছবি দিয়ে অলংকৃত চীনামাটির মগ, শেখ হাসিনার বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তির সচিত্র প্রতিবেদন সম্বলিত যুবলীগের ক্যালেন্ডারও এখানে পাওয়া যাচ্ছে।
যুব জাগরণ স্টলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থ দুটির প্রতিটিতে ভর্তুকি দিয়ে মাত্র ১০০ টাকায় বিক্রির নির্দেশ দিয়েছেন ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে চান। আর বঙ্গবন্ধুকে জানার সবচেয়ে উত্তম মাধ্যম হলো বঙ্গবন্ধুর নিজের লেখা বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আজকের প্রজন্ম তথা সব বাঙালির বঙ্গবন্ধু সম্পর্কে জানার অধিকার রয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, তাঁর আদর্শ ও বাংলাদেশের মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে সব বাঙালির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলা শুরু থেকে আজ শেষ দিন পর্যন্ত এই বই দুটি স্বল্প মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছি।