• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাড়া নেই হরতালে

হরতালসিসি নিউজ: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল চলছে। এদিকে সকাল-সন্ধ্যার হরতালে রাজধানীতে তেমন সাড়া নেই। বুধবার সকাল থেকে গণপরিবহনসহ সব ধরণের যানবাহন চলছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও সতর্কতামূলক অবস্থায় টহল দিচ্ছে।

পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য ও এলিট ফোর্স র‌্যাব নিয়োজিত রয়েছে। রাজধানী ও দেশের জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বুধবার দেশব্যাপী সকাল সন্ধ্যার হরতাল আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ