• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

‘কাশ্মীরে গিয়ে শক্তি দেখান’: বউ পেটানো স্বামীকে বিচারক

%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a6%a8আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীকে মারধরের অপরাধে বনরাজসিং রানা নামে এক ব্যক্তিকে কাশ্মীরে গিয়ে তলোয়ার হাতে শক্তি প্রদর্শনের উপদেশ দিলেন গুজরাট হাইকোর্টের বিচারক সোনিয়া গোকানি।

স্ত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে নিয়মিত তাকে মারধর করেন পেশায় গাড়ি চালক রানা। ছোটখাটো সাংসারিক ঝামেলাতেও তলোয়ার দিয়ে স্ত্রী সূরিয়াবেনের গলা কেটে ফেলার ভয় দেখাতেন তিনি।

পুলিশ গ্রেপ্তার করেছিল রানাকে। কিন্তু স্বজাতির বয়স্কদের সালিশীর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিটমাট হয়ে যায়।

তারপরেই রানা হাইকোর্টে আবেদন করেছিলেন যে তার বিরুদ্ধে পুলিশ যেসব মামলা দায়ের করেছে, সেগুলো তুলে নেয়া হোক কারণ স্বামী -স্ত্রী নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছেন।

মামলা প্রত্যাহারের আবেদনটি শুক্রবার ওঠে গোকানির এজলাসে।

শুনানির এক পর্যায়ে বিচারক মন্তব্য করেন, ‘জম্মু -কাশ্মীর রাজ্যে কি রকম উত্তেজনা রয়েছে জানেন নিশ্চই! আপনার মতো বলবান লোকেরই তো এখন সীমান্ত অঞ্চলে দরকার!’

বিচারক বলেন, ‘খোলা তলোয়ার হাতে নিজের শক্তিই যদি দেখাতে চান, তাহলে সীমান্ত অঞ্চলে গিয়েই দেখান সেটা। ওখানে গিয়ে দেশসেবা করুন, নিজের স্ত্রীকে রেহাই দিন।’

স্বামীকে ধমক দেওয়ার পরে অবশ্য আদালত রানার স্ত্রীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছে যে মামলাটি তুলে নিলেই ওই দম্পতি শান্তিতে সংসার করতে পারবেন।

বনরাজসিং রানার উকিল হার্দিক মেহতা জানান, বিচারপতি শুনানির সময়ে ওই মন্তব্য করেছিলেন। ওটা একটা পর্যবেক্ষণ ছিল আদালতের। নির্দেশে এটা আর উল্লেখ করেন নি বিচারক।

সেরকমই আদেশ দিয়েছেন বিচারপতি সোনিয়া গোকানি। কিন্তু সত্যিই কি রকম ব্যবহার করছেন বনরাজসিং রানা, সেটার ওপরে আগামী দুবছর নজরদারি চালাতেও নির্দেশ গেছে সমাজকল্যান দপ্তরের কাছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ