• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |

‘রাবির প্রাণীবিজ্ঞান সমিতি এখন ঢাকা প্রাণীবিজ্ঞান সমিতির মত’

রাবি : বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি এখন ‘ঢাকা প্রাণিবিজ্ঞান’ সমিতিতে পরিণত হয়েছে অভিযোগ তুলে সমিতির আসন্ন ২০তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা বর্জন করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর সেলিনা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলন বর্জন করার এ ঘোষণা দেওয়া হয়।
যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি গঠিত হয়েছিল তা কাঙ্খিত মাত্রায় পূরণ হচ্ছে না দাবি করে রাবির প্রাণিবিদ্য বিভাগ জানিয়েছে, বিগত কয়েক বছর রাজধানী ও তার আশপাশ কেন্দ্রীক ব্যক্তির নিয়ন্ত্রনে এক ধরনের পকেট সমিতিতে দাড়িয়েছে এটি যার দ্বারা সমিতির মূল লক্ষ্য পূরণ করা সম্ভব নয় তাই তারা সম্মেলন বর্জন করার এ সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ