• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

‘খালেদা জিয়া প্রতিনিয়ত প্রতিহিংসার রাজনীতি করছেন’

সিসি নিউজ: ইফতার সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিনিয়ত প্রতহিংসার রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সারাদিন সিয়াম সাধনা করে রোজাদার মানুষ যখন পুণ্যময় ইফতার সামনে নিয়ে বসেন; খালেদা জিয়া তখন প্রতিহিংসার জাল বুনতে শুরু করেন।’
দিনাজপুর শহরের স্টেশন ক্লাবে শনিবার দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘ইফতার সামনে নিয়ে কোনো মুসলমান বলতে পারে না- আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে ঘরছাড়া হবে। খালেদা জিয়াকে এ প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ দেয়া যাবে না।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার যে প্রতিহিংসা দেশবাসী দেখেছে; শত শত মানুষকে তার প্রতিহিংসায় জীবন দিতে হয়েছে; হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে, ধর্ষিতার আর্তচিৎকারে ভূলুণ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। আজকে খালেদা জিয়ার এসব কথায় আবারো শঙ্কিত হয় বাংলাদেশ। তাই এবার আর খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনকে জ্বলতে দেয়া যাবে না। এজন্য খালেদা জিয়ার প্রতিহিংসা থেকে দেশকে বাঁচাতে দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব মানুষকে এক কাতারে এসে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
খালিদ বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থবিরোধী বিএনপিকে গ্রহণ করা যাবে না। এরা ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করবে।’ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান ফিজার, হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ