• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

খানসামায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ ঘোষণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় পর্যায়ে সাতটি ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই)উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেবুর রহমানের কার্যালয়ে বাছাই শেষে কমিটি সাতটি ক্যাটাগরিতে এ পদক ঘোষণা করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন অবদানের জন্য উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাচিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ শিক্ষক খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলী, শ্রেষ্ঠ শিক্ষিকা উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বদরুন্নেসা, শ্রেষ্ঠ এসএমসি নিউ পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শেখ মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক খানসামা মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্বপন কুমার দাস, শ্রেষ্ঠ কাব শিশু উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোরশেদা আক্তার লিজা, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ছিট আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ রশিদুজ্জামান শাহ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ