• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিএনপির সাবেক এমপি স্বপনের বাড়িতে পুলিশের হানা

সিসি ডেস্ক: পলাতক আসামি থাকার সন্দেহে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক সাবেক এমপি সংস্কারপন্থী নেতা জহিরউদ্দিন স্বপনের গ্রামের বাড়ি হানা দিয়ে অনুষ্ঠান পন্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আযহা উদযাপনের জন্য গত শুক্রবার দুপুরে শরিকল গ্রামে আসেন স্বপন।

খবর পেয়ে শুক্রবার বিকেলের পর থেকেই দলীয় নেতাকর্মী সমর্থক সহ শত শত অনুসারী তার সাথে দেখা ও কুশল বিনিময়ের জন্য স্বপনের বাড়ি ভীড় করেন।

শনিবার দুপুরে স্বপনের বাড়িতে হাজির হয় গৌরনদী মডেল থানা পুলিশ। সেখানে বিভিন্ন মামলার পলাতক আসামিরা আসছে অভিযোগে প্রায় প্রায় ৩০ মিনিট পুলিশ ওই বাড়ি অবস্থান করে এবং নানা প্রশ্নবানে জর্জরিত করে নেতাকর্মী সমর্থকদের। এতে নেতাকর্মীদের মনে ভীতির সঞ্চার হয়।

সংস্কারপন্থী বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন বলেন, তার জনপ্রিয়তায় ইশ্বার্নিত হয়ে একটি মহল পুলিশ প্রশাসন বিভ্রান্ত করে তার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। পুলিশ বাড়াবাড়ি করেছে। তিনি এর নিন্দা এবং প্রতিবাদ জানান।

অভিযোগ অস্বীকার করে ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই মো. ছগির হোসেন জানান, পুলিশের কাছে খবর ছিলো বিভিন্ন মামলার পলাতক আসামিরা তার বাড়িতে অবস্থান করছে। পুলিশ গিয়ে সে রকম কাউকে পায়নি। বাড়ির লোকজন কোরবানীর গোশত কাটছিলো। পরে সাবেক এমপি মহোদয়ের সাথে কথা বলে পুলিশ ফিরে আসে।

বিডি প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ