• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপির জরুরি বৈঠক আজ

সিসি নিউজ, ৩১ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর আজ সোমবার জরুরি বৈঠকে বসছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করবেন। এরপর সন্ধ্যা ৬টায় একই স্থানে বৈঠক হবে ২০দলীয় জোট নেতাদের।

বৈঠকে নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ভয়াবহ বিপর্যয় এবং আগামীদিনের করণীয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও বিশেষ বৈঠক করবেন।

নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে মাত্র সাতটি আসনে জয় পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। পরে রাতে জাতীয় ঐক্যফ্রন্ট এক সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান। তারপরই দলীয় বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ