• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঐক্যফ্রন্টের এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল

ঢাকা।। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানসহ ঐক্যফ্রন্টের কোনও সংসদ সদস্যই শপথ নেবেন না। সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণফোরাম।

শপথ না নেওয়ার আগের সিদ্ধান্তই বহাল আছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। গণফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বিবৃতিতে বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।’
গণফোরাম তথা ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেওয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে বিবৃতিতে বলা হয়, গণফোরামের সংসদে যোগ দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনও সদস্যের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ