• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শুধু শুক্র-শনিবার ঢাকায় র‌্যালি করা যাবে

ঢাকা, ৩১ জানুয়ারী।। শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় র‌্যালি ও কোন প্রকার সভা-সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ’র কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনো অভিযোগ নেই।শুধু ভোটে প্রত্যাখ্যাত বিএনপির নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের মত যুক্তরাষ্ট্রসহ দেশের বাইরে এ নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে তারা যে অপচেষ্টা করেছিল তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।এছাড়া নির্বাচন নিয়ে জনগনের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই।

একাদশ নির্বাচনকে বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশেও নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা জনগণের মধ্যে কোনো সাড়া জাগাতে পারে নি। বিদেশেও পারে নি। নিজেরা বসে বসে প্রেস ব্রিফিং করে তারা আবারও নালিশের রাজনীতি শুরু করেছে। এরকম নালিশ করে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকারের প্রথম ছয় মাসে যেসব কাজ করা হবে সেগুলো চিহ্নিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ