• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

বিএনপির রাজনীতি এখন খাদের কিনারে: কাদের

ঢাকা, ৪ ফেব্রুয়ারী।। বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির রাজনীতি এখন খাদের কিনারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে এখনো ষড়যন্ত্র করছে দলটি। আন্দোলন করার সামর্থ্য বিএনপির নেই।’

সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ এবং জমা দিতে পারবেন আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূল থেকে পাঠানো এক হাজার ৫১৮ জনের তালিকার আলোকেই দলীয় মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

এ সময় সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার দরজা সবার জন্য খোলা থাকবে। কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে, তাঁর কাছে নিয়মমাফিক কেউ যদি এসে আলোচনা করতে চান আমাদের নেত্রীর দুয়ার খোলা আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে বিএনপি বেগম জিয়াকে মুক্ত করবে তা জনগণ বিশ্বাস করে না। তাদের আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জনে সার।’

উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে তৃণমূলের মতামতের পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে কেন্দ্র থেকে পরিচালিত জরিপের ওপর।

মন্ত্রী জানান, আগামী ৮ এবং ৯ ফেব্রুয়ারি গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পাশাপাশি চূড়ান্ত করা হবে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের তালিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ