• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের লিপি নির্বাচিত

সিসি ডেস্ক।। কিশোরগঞ্জ-১ আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগের সৈয়দা জাকিয়া নূর লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জাতীয় পার্টির মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রার্থিতা প্রত্যাহার করেন।

এরপরই জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাকিয়া নূর লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ