• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চকবাজারের ঘটনায় বিএনপির দুই দিনের কর্মসূচি

ঢাকা, ২২ ফেব্রুয়ারী।। রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির উদ্যোগে শুক্রবার সারাদেশের সকল মসজিদে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পরেরদিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৮০ জনের অধিক মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছেন। নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশব্যাপী সকল মসজিদে বাদ জুমা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশবাসীসহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে মোনাজাতে শরীক হওয়ার জন্য অনুরোধ করা হলো।

আরো বলা হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি (শনিবার) নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শোক দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী ঐদিন বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ