• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফখরুল-জাফর উল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

সিসি ডেস্ক, ২০ এপ্রিল।। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহসহ চারজনের বিরুদ্ধে কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন।

মামলা গ্রহণের পর পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন বিচারক মুহাম্মদ আবদুন। অপর আসামিরা হলেন, বিএনপি চেয়ারপাসন বেগম জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান ও গণ-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।

মামলায় বিবরণে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে উন্নয়নকাজের ক্ষতিসাধন করতে চায় আসামিরা।

কিশোরগঞ্জের এপিপি এ কে এম শফিকুল ইসলাম বলেন, পেনাল কোড, সেকশন ১২৪-এ আমি একটি মামলা ফাইল করি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে আদেশ দিয়েছেন। আমি এই মামলায় ন্যয় বিচার পাবো বলে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ