• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এরশাদের কার্যালয়ের তালা ভেঙ্গে ৪৩ লাখ টাকা চুরি

ঢাকা, ৩০ এপ্রিল।। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতেই এ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির কেয়ারটেকার ও নিরাপত্তা কর্মী কার্যালয়ের ভেতরের দরজা ও সিন্দুক ভাঙা দেখে দলের সিনিয়র নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে বনানী থানা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে অনুসন্ধান শুরু করে।
চুরির সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান খন্দকার দেলোয়ার জালালি। তিনি জানান, কার্যালয়ের লকারে কর্মচারীদের মাসিক বেতন ও অন্যান্য খরচ বাবদ ৪৩ লাখ টাকা রাখা ছিলো।
কার্যালয়ে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে স্বাক্ষর জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় সাধারণ ডায়েরি করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ