• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার ৮ প্রেসিডিয়াম সদস‌্যে জাফর ও রানা

সিসি ডেস্ক, ৯ মে।। নতুন করে একসাথে আট জনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এই আট জনকে প্রেসিডিয়াম সদস্য নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
নতুন আট জন প্রেসিডিয়াম সদস্য হলেন— সাতক্ষীরার সৈয়দ দিদার বখত, ব্রাহ্মণবাড়িয়ারর মামুনুর রশিদ, নীলফামারীর জাফর ইকবাল সিদ্দিকী ও রানা মোহাম্মদ সোহেল এমপি, ফেনীর নাজমা আখতার এমপি, গাজীপুরের আব্দুস সাত্তার মিয়া, নারায়ণগঞ্জের আলমগীর শিকদার লোটন এবং চাঁদপুরের এমরান হোসেন মিয়া।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক নেওয়া এই সিদ্ধান্ত চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ