• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

সিসি ডেস্ক, ১২ মে।। চিকিৎসা শেষে ১৫ মে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে তার। সকালে এ খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু।
আবু নাসের আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হওয়ার পরই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে ওবায়দুল কাদের স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। চিকিৎসকের পরামর্শেই তিনি দেশে ফিরছেন।
গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ছাড়া পান। তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া ফ্ল্যাটেই থাকছেন তিনি।
২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এর আগে ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ