• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় ইফতার মাহফিলে ভিপি নুরের ওপর হামলা

বগুড়া, ২৭ মে ।। বগুড়ায় ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ সময় দুই সংবাদকর্মীও আহত হন।
শহরের উডবার্ন গ্রন্থাগার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছিল সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। রোববার বিকেলে অনুষ্ঠানস্থলে নুরসহ তার সমর্থকেরা পৌঁছালে হামলা চালানো হয়। আহত নুরকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পরে এ‌্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। হামলায় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, শনিবার ছাত্রলীগের বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ভিপি নুরুল হক নুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ