ঢাকা, ১৬ জুন।। জাতীয় পার্টির সংসদ সদস্য (সংরক্ষিত) ও প্রেসিডিয়াম সদস্য মাসুদা এম রশীদ চৌধুরীর প্রেসিডিয়ামস সদস্য পদসহ প্রাথমিক পদ ও পদবী স্থগিত করা হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মাসুদা এম রশীদ চৌধুরীকে গত ২৬ মে মহাসচিব কর্তৃক একটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। অদ্যবধি তিনি সেই নোটিশের কোনো জবাব দেননি। যা পার্টির সাংবিধানিক অবজ্ঞার শামিল ও সংগঠন বিরোধী কার্যকলাপ হিসেবে পরিগণিত হয়েছে। এজন্য পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারার ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য পদসহ প্রাথমিক পদ ও পদবী থেকে অস্থায়ী ভিত্তিতে তার সকল পদ স্থগিত করা হয়েছে।