• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান

ঢাকা, ৭ জুলাই।।  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী।

তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবরে দলের ২০তম কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন দেন শেখ হাসিনা।

রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইনাম আহমেদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। সিলেট-১ আসনে এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। ওই আসনে ধানের শীষের প্রতীক পান খন্দকার আবদুল মুকতাদির।

বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি গত বছরের ১৯ ডিসেম্বর রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বইও লিখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ