• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এরশাদের ছেলেকে অপহরণের হুমকি, থানায় জিডি

ঢাকা, ৮ জুলাই ।। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে মোবাইলে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টার দিকে জিডি (৫৫২ নম্বর) করার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার।

তিনি বলেন, দুইদিন ধরে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছিলো। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছে। পুলিশ বলেছে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

ডায়েরিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান অসুস্থ থাকায় ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে ব্যক্তিগত মোবাইলে হুমকি ও ভয়-ভীতি দেখানো হয়েছে। মেজর (অব.) খালেদ আখতার হুসেইন মোহাম্মদ এরশাদের ট্রাস্ট পরিচালক হওয়ায় এরিকের ভালো মন্দ দেখার দায়িত্ব তার ওপর। তাই থানায় হাজির হয়ে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ