• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেঙ্গু রোধে আওয়ামী লীগ মাঠে নেমেছে: নাসিম

ঢাকা, ৩১ জুলাই ।। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ মাঠে নেমেছে। ১৪ দলকেও মাঠে নেমে ডেঙ্গু প্রতিহত করতে হবে। প্রয়োজনে ডেঙ্গু মোকাবেলায় সেনাবাহিনীকে কাজে লাগানোর কথা বললেন তিনি।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘ডেঙ্গু প্রতিরোধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সামাজিক অস্থিরতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিজে ডেকে বলেছি। আপনারা আগে থেকে ডেঙ্গু প্রতিহত করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু তারা কি করেছে আমার বুঝে আসছে না। পরিস্থিতি দেখে মোকাবিলা করার পদক্ষেপ নিতে হয় সেটাও তারা বোঝে না। করপোরেশনের কর্মীরা যেহেতু ঠিকভাবে কাজ করে না, তাহলে তাদেরকে কেন বেতন দেওয়া হয়।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় মশার সঙ্গে যুদ্ধ করেও আমরা জয়লাভ করবো। আমাদের জন্ম হারার জন্য নয়। জয় লাভ করার জন্যই আওয়ামী লীগের জন্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ