• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছি- জিএম কাদের

ঢাকা, ৬ আগষ্ট ।। হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাওয়া প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমি হেলিকপ্টারযোগে ত্রাণ বিতরণ করতে যাইনি। হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছি। পরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেব।

আজ মঙ্গলবার রাজধানীর বনানী কার্যালয়ে দেশের ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা ফ্রি করার আহ্বান জানিয়ে বলেন, এডিস মশা মারার জন্য ওষুধ কেনা দু:খজনক। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতার অভাব না থাকলেও তাতে সফল হয়নি।

ডেঙ্গু মোকাবেলায় দুই মেয়রের কর্মকাণ্ডে পদত্যাপ দাবি করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগ দাবি করে লাভ কি। ভালো বা খারাপ যা তারাই করেছে।

বন্যা কবলিত এলাকার মানুষ ত্রাণ নয় বন্যার হাত থেকে বাঁচতে চায় বলেও উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ