• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরে রওশনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

রংপুর, ৭ সেপ্টেম্বর।। জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের বিরুদ্ধে রংপুরে ঝাড়ু মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জিএম কাদেরের সাথে চেয়ারম্যান পদ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে রিওশনের বিরুদ্ধে এ মিছিল করেন নেতা-কর্মীরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে জাতীয় পার্টির রংপুর শহীদ মোবারক সরণি কার্যালয়ের সামনে জাতীয় মহিলা পার্টির নেতা-কর্মীরা এ ঝাড়ু মিছিল করেন।

বেশ কিছুদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই বিরোধের সূত্রপাত জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জিএম কাদেরকে ঘোষণা দেয়ার জন্য দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য স্পিকারকে চিঠি দেয়াকে কেন্দ্র করে।

ওই দাবির বিপক্ষে স্পিকারকে রওশন এরশাদের পক্ষে পাল্টা চিঠি দেয়া হলে দলের চেয়ারম্যান পদ নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। এ অবস্থায় দল ভাঙনের আশঙ্কায় বিচলিত ও ক্ষুব্ধ জাতীয় পার্টির ‘দুর্গ’ রংপুরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ