• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আ’লীগের ১৭৭ বিদ্রোহীকে কারণ দর্শানোর নোটিশ

সিসি নিউজ, ১৩ সেপ্টেম্বর।। উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিদ্রোহী হিসেবে অংশ নেয়া দলীয় পদধারী ১৭৭ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ। কারণ দর্শানোর প্রথম ধাপের এ নোটিশের পর দ্বিতীয় ধাপে মদদদাতাদেরও চিঠি দেয়া হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগ কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে ১৭৭ নেতার স্থায়ী ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে কারণ দর্শানোর এ নোটিশ পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

জানা গেছে, শুধুমাত্র দলীয় পদধারী আওয়ামী লীগ নেতাদের শোকজ পাঠানো হয়েছে গত সোমবার ও বুধবার। মঙ্গলবার সরকারি ছুটি থাকায় কোনো চিঠি পাঠানো হয়নি।

এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজ পাবে। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

তিনি বলেন, মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ