• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছাত্রলীগে চাঁদাবাজের জায়গা হবে না: জয়

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ।। ছাত্রলীগে আর কোনো চাঁদাবাজের জায়গা হবে না বলে জানিয়েছেন নতুন ভারপ্রাপ্ত সভাপতি আবু নাহিয়ান খান জয়। এখন থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ পরিচালনা করা হবে বলেও জানান তিনি। আর ১০ মাসের মধ্যে সব সাংগঠনিক ইউনিট গঠন করে কাউন্সিলের জন্য প্রস্তুত করার কথা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
রোববার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভিড় করেন ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকরা। শ্লোগানে শ্লোগানে অভিনন্দন জানান নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।
সংবাদ সম্মেলনেও সামনে আসে ছাত্রলীগের ভাবমূর্তি সংকটের বিষয়টি। ভারপ্রাপ্ত সভাপতি বলেন, সব দুর্নাম ঘুচিয়ে আগামীতে ছাত্রলীগকে আরো শক্তিশালী করাই তার মূল লক্ষ্য।
এছাড়াও, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ পরিচালনার কথাও জানান জয়। তবে বর্তমান কমিটির বাকী মেয়াদের মধ্যে সংগঠনকে সুসংগঠিত করে কাউন্সিলের জন্য প্রস্তুত করার কথা জানান নতুন সাধারণ সম্পাদক।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নৈতিকভাবে ডাকসুর জিএস থাকতে পারেন কিনা এমন প্রশ্নের জবাব দেননি লেখক ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ