• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি নেতা হাফিজ উদ্দিন গ্রেফতার

ঢাকা, ১৩ অক্টোবর।। বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসাহাককেও গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মুস্তাক আহমেদ জানান, সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান প্রদানের অভিযোগে দুপুরে তাদের নামে মামলা হয়। এরপর কর্নেল ইসাহাককে দুপুরের দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর রাত সাড়ে ৮টার দিকে মেজর হাফিজ উদ্দিনকে গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, হাফিজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। যদিও এর আগে এক মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ছিল। রবিবার (১৩ অক্টোবর) ওই মামলায় তার আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ