• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুর ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার

রংপুর, ২৮ অক্টোবর।। রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত অপর দুজন হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সহসভাপতি নয়ন মাহমুদ বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী শেখ আসিফ, নয়ন মাহমুদ বিপ্লব ও আজিজুল ইসলামকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা এবং মহানগরের নেতাদের সামনেই গত শনিবার রংপুর মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল ও বিশৃঙ্খলাসহ হাতাহাতির ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতাদের সামনে ওই বিশৃঙ্খলার জন্য মহানগর ছাত্রলীগকে দায়ী করা হয়।

ওই সময় নানক বলেছিলেন, আওয়ামী লীগের শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি-জামায়াত-শিবির এক সঙ্গে হয়েও আমাদের কর্মীদের স্পর্শ করতে পারবে না। যারা এ সভায় হট্টগোল করল, তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ হতে পারে না।

ওই সভায় দলের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ২৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মন্ডলকে বহিষ্কারের ঘোষণা দিয়ে রংপুরে শুদ্ধি অভিযান শুরুর কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ