• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শ্রমিকলীগের সভাপতি মন্টু, সম্পাদক খসরু

ঢাকা, ৯ নভেম্বর ।। শ্রমিক লীগের সভাপতি হিসেবে ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব কে এম আযম খসরু এবং কার্যকরী সহ সভাপতি আবুল কালাম আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

এর আগের কমিটি মন্টু কার্যকরী সভাপতি, খসরু প্রচার সম্প‌াদক এবং সহ সভাপতি হিসেবে আজাদ দায়িত্ব পালন করেছেন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রায় আট বছর পর শ্র‌মিক লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালে। ওই সম্মেলনে সভাপতি হন শুকুর আহমেদ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সিরাজুল ইসলাম। তিন বছরের কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর।

১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে শ্রমিক লীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেয় আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ