• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ক্ষমা চাইলেন জাপার মহাসচিব রাঙ্গা

সিসি ডেস্ক, ১২ নভেম্বর।। স্বৈরাচার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ ও ‘ফেনসিডিলখোর’ বলায় ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সোমবার রাতে একটি বেসরকারি টিভির টক শোতে এ বিষয়ে ক্ষমা চান তিনি।

নিজের ভুল বুঝতে পেরে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমি বলেছিলাম, নূর হোসেন সুস্থ ছিল না, সে বিকৃত মানুষ ছিল। সে হয় ফেনসিডিল বা ইয়াবা; তখন তো ফেনসিডিল ও ইয়াবা আসলে তো ছিল না, পাওয়া যেত না। কাজেই এই কথাটুকু বলার কারণে আমার যতটুকু দোষ। তাছাড়া কোনো দোষ আমার নেই। এটুকুই তারা ধরে বসেছে এবং তারা সেই বিষয়টি নিয়ে আজ সব জায়গায় আলোচনাও করেছে। আমি তো মনে করি না যে খুব বেশি রাপ ভাষায় কথা হয়েছে। তারপরও আমি বলি, ওই দুটা যে শব্দ আমি উচ্চারণ করেছি, এর জন্য অবশ্যই ক্ষমা চাই। আমি দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমি ক্ষমা চাই। শব্দ দুটা ব্যবহার করা আমার উচিত হয়নি।’

এর আগে গত রোববার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা সভায় শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ ও ‘ফেনসিডিলখোর’ বলে উল্লেখ করেন মসিউর রহমান রাঙ্গা। পরে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ