• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

সাতক্ষীরা, ১৪ নভেম্বর।। শহীদ নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম মামলাটি দায়ের করেন। দুপুর দেড়টার দিকে মামলার শুনানি হলেও কোনো আদেশ দেননি বিচারক মো. রেজওয়ান চৌধুরী।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি তামিম আহম্মেদ সোহাগ জানান, মামলাটি শুনানি হলেও বিচারক কোনো আদেশ দেননি। বিচারক বলেছেন, মামলাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে, মামলাটির বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক আলোচনা সভায় শহীদ নুর হোসেনকে ইয়াবাখোর ফেন্সিডিল খোর বলে কটূক্তি করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এ ঘটনায় সমালোচনার প্রেক্ষিতে বুধবার জাতীয় সংসদেও ক্ষমা প্রার্থনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ