• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক আফজালুর

ঢাকা, ১৬ নভেম্বর।। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফজালুর রহমান বাবু।

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের এই কমিটি নির্বাচন করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন শেখ হাসিনা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ