• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুর, সম্পাদক আজগর

ঢাকা, ২৯ নভেম্বর।। আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে মো. সাইফুর রহমান, কার্যকরী সভাপতি হিসেবে সাইদুল আলম মানিক এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ আজগর লস্কর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত গেয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ