• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডাকসু ভিপি নুরের কক্ষে তালা

ঢাকা, ৪ ডিসেম্বর।। দুর্নীতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে তার কক্ষে তালা ঝুলিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে এ তালা ঝুলানো হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) নুরের একটি ফোনালাপকে কেন্দ্র করে তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ডাকসু ভবনের সামনে কুশপুত্তলিকা দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এরপর নুর ডাকসুর যে কক্ষে বসেন সেখানে একটি তালা খোলা ছিল, সেটি সরিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮-৯ জন নেতা নতুন তালা লাগিয়ে দেন।

তালা লাগিয়ে দরজায় দুটি প্ল্যাকার্ড ঝুলান তারা। প্ল্যাকার্ডে লেখা আছে, দুর্নীতিবাজ নুরের পদত্যাগ চাই, দুর্নীতিবাজ নুরের ঢাবিতে ঠাঁই নেই।

এ বিষয়ে নুর বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী ছাত্রলীগের মদদে গঠিত একটি সংগঠন এ কাজ করেছে। যিনি এতে নেতৃত্ব দিয়েছেন তিনি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। তাকে অনেকে পাগলও বলে থাকেন। তাদের এমন দুঃসাহস হয় কী করে তারা ডাকসু ভিপির কক্ষে তালা ঝুলায়! এর কঠিন জবাব দেওয়া হবে বলেও তিনি জানান।

নুর বলেন, আমি ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রক্টরকে বিষয়টি জানিয়েছি। তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ